Annapurna Yojana 2026: প্রতি মাসে 3000 টাকা সহায়তা, Online আবেদন পদ্ধতি ও সম্পূর্ণ তথ্য

Annapurna Yojana (অন্নপূর্ণা যোজনা) প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রধান কর্মসূচি যা 2026 সালে সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের আর্থিক সহায়তার জন্য চালু করা হয়। 25 থেকে 60 বয়সী মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।কিন্তু অনেক মহিলা আছেন তারা বুঝতে পারছেন না অন্নপূর্ণা যোজনা কি ভাবে পাওয়া যাবে? বা অনলাইন কিভাবে আবেদন করবেন? এই আর্টিকেলে আমরা জানবো অন্নপূর্ণা যোজনা এর সম্পূর্ণ তথ্য।

আগে এই প্রকল্পের নাম ছিল লক্ষ্মীর ভান্ডার (Lakshmi Bhandar) এবং তপসিলি জাতি / উপজাতি পরিবারের মহিলাদের প্রতিমাসে 1200 টাকা  এবং অন্যান  সুবিধাভোগীদের অন্য প্রতিমাসে 1000 টাকা করে প্রদান করা হতো যা পরবর্তীকালে বাড়িয়ে যথাক্রমে 1700 ও 1500 টাকা করা হয়েছিলো

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা 2026 সালের জুন মাস থেকে এই Lakshmi Bhandar প্রকল্পের নাম পরিবর্তন করে Annapurna Yojana করা হয় এবং সমস্ত যোগ্য মহিলাদের জন্য মাসিক ভাতা 3000 করে প্রদান করার ঘোষণা করা হয়।

অন্নপূর্ণা যোজনার মূল উদ্দেশ্য:

সমাজে আর্থিক ভাবে পিছিয়েপড়া মহিলাদের মাসিক ভাতা প্রদান করে তাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলাই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

এই প্রকল্পে প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে?

ভোটার কার্ড

আধার কার্ড 

ব্যাঙ্ক পাসবুক 

এসটি ওবিসি সার্টিফিকেট (যদি থাকে)

কালার পাসপোর্ট সাইজ ছবি

আধার লিংক ব্যাঙ্ক Account (DBT Linked)

অন্নপূর্ণা যোজনার কারা আবেদন করতে পারবেন?

আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে 

শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন

আবেদনকারীর  বয়স 25 থেকে 60 এর মধ্যে হতে হবে

কারা আবেদন করতে পারবেন না?

কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারী

কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশনভোগীরা

ইনকাম ট্যাক্স পে করেন

আবেদন প্রক্রিয়া:

অন্নপূর্ণা যোজনা এর আবেদন অনলাইন ও অফলাইন দুটোতেই করা যাবে।

বিভিন্ন পৌরসভা, গ্রামপঞ্চায়েত অফিস, BDO অফিস এ ফর্ম পাওয়া যাচ্ছে এবং আবেদন জমা নেওয়া হচ্ছে।

Annapurna Yojana Online Apply

অন্নপূর্ণা ভান্ডার অনলাইন আবেদন 2026

Family Level Data Collection Form

Step By Step Guide

এই প্রকল্পের আবেদন করার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের

Official Website https://socialregistry.wb.gov.in/ click করুন

  1. Head of Family মোবাইল নম্বর দিন
  2. আপনার নাম্বারে OTP  আসবে
  3. OTP লিখুন
  4. হেড অফ ফ্যামিলির সম্পূর্ণ তথ্য লিখুন
  5. ফ্যামিলি মেম্বার অ্যাড করুন
  6. ফ্যামিলি মেম্বার এর মধ্যে মহিলা যিনি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করতে চান টিক মার্ক করুন
  7. ফ্যামিলি মেম্বার এর মধ্যে 18 বছরের কম বয়সী মেম্বার থাকে অ্যাড করুন
  8. হেড অফ ফ্যামিলি ও ফ্যামিলি মেম্বারদের আধার কার্ড ও ভোটার অবশ্যই থাকতে হবে
  9. 18 বছরের নিচে বয়স হলে শুধুমাত্র আধার কার্ড জমা করতে হবে।

অনলাইন আবেদন জমা করার সময় আধার কার্ড ও ভোটার কার্ড অবশ্যই রাখবেন।

অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন

কী কী প্রশ্ন করা যেতে পারে?

কিছু সম্ভাব্য প্রশ্ন:

  1. আপনার নাম?
  2. আপনার বর্তমান ঠিকানা?
  3. পরিবারে কতজন সদস্য আছেন?
  4. নিয়মিত কি রেশন নিচ্ছেন?
  5. আপনি কি করেন?
  6. আপনি কি সরকারি চাকুরীজীবি?
  7. আপনি কি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী পেনশন পাচ্ছেন?

অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক

আরো পড়ুন

Kotak 811 Zero Balance Account কী? অনলাইন account খোলার সম্পূর্ণ গাইড 2026

Annapurna Yojana তে যারা অফলাইনে আবেদন জমা করেছেন তাদের অনলাইনে জমা করার প্রয়োজন নেই।
যারা অনলাইনে জমা করেছেন তাদের আর অফলাইনে আবেদন জমা করার প্রয়োজন নেই। শুধুমাত্র একবারই আবেদন জমা করতে হবে।
শুধু মাত্র যারা 03/06/2026 তারিকে আবেদন জমা করেছিলেন তাদের নতুন ফরমেট এ পুনরায় আবেদন জমা করতে হবে।

আধার কার্ডের সাথে ব্যাঙ্ক একাউন্ট লিংক কিভাবে চেক করবেন?

Adhaar Bank Account Link বা DBT Link Check করার সহজ উপায়:

সাধারণত দুইভাবে চেক করা যাই –

  1. আধার অফিসিয়াল ওয়েবসাইট এ myaadhaar.uidai.gov.in লগ ইন করে Adhaar Bank Account Link Status Check করা যাই।
  2. National Payment Corporation of India (NPCI) এর Official Website এ গিয়ে Adhaar Seeding এ ক্লিক করে আধার ব্যাঙ্ক একাউন্ট লিংক বা DBT Link চেক করা যাই।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য :

অন্নপূর্ণা যোজনা প্রকল্পে চেক ফোন নম্বর থেকে করা যায়?

হ্যা , ফোন নম্বর থেকে করা যাবে।

Annapurna Yojana বয়স সীমা কত?

এই প্রকল্পের জন্য বয়স 25 থেকে 60 এর মধ্যে হতে হবে।

অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিলাপ কি ভাবে করা যাচ্ছে?

অন্নপূর্ণা ভান্ডার এর আবেদন অনলাইন ও অফলাইন দুটোতেই করা যাবে।

DBT Link থাকা কি বাধ্যতা মূলক?

হ্যা, ব্যাঙ্ক একাউন্ট এর সাথে আধার এর DBT Link বাধ্যতা মূলক।

অনলাইনে আবেদন জমা করার সময় কি ব্যাঙ্ক একাউন্ট নম্বর দিতে হবে?

না, DBT লিংকের কারণে অটোম্যাটিক টাকা আপনার একাউন্ট এ ট্রান্সফার হয়ে যাবে।

সরকারি কর্মচারীরা কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন?

না, সরকারি কর্মচারীরা এই প্রকল্পে যোগ্য নন।সরকারি অবসরপ্রাপ্ত পেনসানভোগীরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

এক মোবাইল নম্বর থেকে কতবার আবেদন করা যাবে?

এক মোবাইল নম্বর থেকে শুধুমাত্র একবারই আবেদন করা যাবে।