ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী এবং এই স্বপ্নের একটা গুরুত্বপূর্ণ ধাপ NEET (National Eligibility Cum Entrance Test) ভারতে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে MBBS, BDS ও অন্যান্য মেডিকেল কোর্স এ Admission জন্যে NEET জরুরি।
কিন্তু অনেকেই জানেন না, NEET পরীক্ষা কবে থেকে শুরু হয়েছিল? কেন চালু করা হয়েছিল? এই আর্টিকেলে আমরা জানবো NEET এর ইতিহাস।
NEET পরীক্ষা কী ?
NEET এর পুরো নাম National Eligibility Cum Entrance Test এটি একটি জাতীয় স্তরে এন্ট্রান্স পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমেই মেডিকেল কলেজ গুলোতে ভর্তি নেওয়া হয়। এবং এই পরীক্ষা পরিচালনা করে National Testing Agency (NTA)
বর্তমানে এই সবাই কোর্সের জন্য NEET এর মাধ্যমে ভর্তি হয়
MBBS
BDS
BAMS
BHMS
BUMS
BSMS
সহ আরও কিছু কোর্স
NEET চালুর আগে কোন পরীক্ষার ছিল?
NEET এর আগে খুবই জটিল ব্যাবস্থা ছিল। ছাত্র ছাত্রীদের প্রত্যেকটা বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল। এছাড়া অনেকে বেসরকারি মেডিকেল কলেজ নিজেদের আলাদা করে পরীক্ষা নিতো। যার কারণে একজন ছাত্র বা ছাত্রীকে বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার জন্য আলাদা আলাদা পরীক্ষা দিতে হতো।
এর কারণে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা ছিল যেমন
একের বেশি পরীক্ষার চাপ
আলাদা কলেজের আলাদা আলাদা সিলেবাস
বেশি খরচ বহন
এই সব জটিলতা দূর করতে “এক দেশ এক মেডিকেল পরীক্ষার, প্রস্তাব করা হয়।
এই পরীক্ষার প্রস্তাব কবে রাখা হয় ?
২০০৯ সালে Medical Council of India (MCI) দ্বারা প্রথমবার NEET পরীক্ষা এর প্রস্তাব রাখা হয়, এই প্রস্তাবের মূল লক্ষ ছিল সারা দেশে মেডিকেলে ভর্তির জন্য এক মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা যা নিয়ে তখনকার কেন্দ্রীয় সরকার ও সুপ্রিম কোর্টের মধ্যে আলোচনা শুরু করা হয়।
আগে NEET দুই ভাবে হতো।
NEET – Undergraduate
NEET – Postgraduate
নিট বিতর্ক তৈরী হওয়ার কারণ কি ছিল ?
অনেকে রাজ্য সরকারি ও প্রাইভেট কলেজের তরফ থেকে দাবি করা হয়েছিল যে NEET চালু হলে তাদের স্বাধীনতা কমে যাবে।
বিশেষ কিছু কারণ ছিল:
রাজ্যের ভর্তি ব্যবস্থার ক্ষতি
ভাষা সমস্যা
গ্রামীণ ছাত্রছাত্রীদের অসুবিধা
২০১৩ সালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত
২০১৩ সালে সুপ্রিম কোর্ট NEET বাতিল করে দেওয়া হয়।
সুপ্রিম কোর্ট জানাই মেডিকেল কাউন্সিল সব কলেজকে একই পরীক্ষা নিতে বাধ্য করতে পারে না।
NEET আবার কবে চালু হয় ?
আগের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করে আদালত আবার ২০১৬ সালে NEET চালু করার অনুমতি দেয়।২০১৬ সাল থেকে NEET কে বাধ্যতামূলক করেদেওয়া হয়।
Phase ১ NEET – AIPMT
Phase ২ NEET
ধীরে ধীরে ২০১৬ থেকে ভারতের সমস্ত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে NEET এর মাধ্যমে ভর্তি শুরু হয়।
NTA কবে থেকে NEET পরিচালনা করছে ?
প্রথমে NEET Examination পরিচালনা করতো Central Board of Secondary Education যা CBSE নাম পরিচিতি, পরে ২০১৯ সাল থেকে এই পরীক্ষার দায়িত্ব National Testing Agency এর হাতে তুলে দেওয়া হয় ।NTA দায়িত্ব নেওয়ার পর এই পরীক্ষায় কিছু পরিবর্তন করা হয়েছিল যেমন ডিজিটাল করণ ও পরীক্ষার স্বচ্ছতা।
NEET এর মূল উদ্দেশ্য কী ?
এক দেশ এক পরীক্ষা –
আগে বিভিন্ন কলেজের আলাদা পরীক্ষা ছিল এখন একটি পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন কলেজে ভর্তি হওয়া সম্ভব।
স্বচ্ছ ভতির ব্যবস্থা –
মেধার ভীতিত্তে ভর্তি ও দুর্নীতি কমানো
ছাত্রদের চাপ কমানো –
একাধিক পরীক্ষার প্রয়োজন নেই।
সবার জন্য সমান সুযোগ –
দেশের সকল প্রকারের ছাত্র ছাত্রীরা একই পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে।
NEET শিলেবাস
এই পরীক্ষা সাধারণত ক্লাস ১১ ও ১২ এর বিজ্ঞান বিভাগের উপর ভিত্তি করে হয়
প্রধান বিষয়
Biology
Chemistry
Physics
Biology অংশের মধ্যে Botany এবং Zoology থাকে।
এই পরীক্ষা কি ভাবে নেওয়া হয় ?
বর্তমান সময়ে NEET অফলাইন হয়।
মোট প্রশ্ন ২০০
উত্তর দিতে হয় ১৮০
মোট নম্বর ৭২০
Neet Marking System
সঠিক উত্তর +৪
ভুল উত্তর – ১
ভারতে NEET কেন গুরুত্বপূর্ণ ?
পরীক্ষার্থীদের সংখ্যা প্রতিবছর বৃদ্ধি হচ্ছে কিন্তু সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কম। প্রতিবছর প্রায় ২০ লক্ষের ও বেশি ছাত্র ছাত্রী NEET পরীক্ষায় অংশ গ্রহণ করে।
প্রধান কারণ
সরকারি মেডিকেল কলেজে পড়াশুনার খরচ কম।
ডাক্তার পেশার চাহিদা বেশি।
এই পরীক্ষায় ভাষার সুবিধা
প্রথমে পরীক্ষা ইংরেজি ও হিন্দিতে হতো।
পরবর্তীকালে বিভিন্ন ভাষাকে অন্তরভুক্ত করা হয়।
যার ফলে গ্রামীণ ও আঞ্চলিক ভাষার পরীক্ষার্থীদের জন্য অনেকে সুবিধা হয়েছে।
NEET নিয়ে সমালোচনা
জাতীয় পরীক্ষা থাকা সত্ত্বেও NEET নিয়ে অনেকে বিতর্ক ও আছে যেমন
উচ্চ প্রতিযোগিতা ও কোচিং সেন্টারের উপর বেশি নির্ভরশীল।
এই পরীক্ষার ভবিষৎ কি ?
বর্তমানে NEET মেডিকেল কলেজে ভর্তির খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষাকে আরও আধুনিক ও স্বচ্ছ করার পরিকল্পনা রয়েছে।
সারাংশ
NEET পরীক্ষার মাধ্যমে মেডিকেল শিক্ষা ব্যাবস্থা বড় পরিবর্তন এনেছে এই পরীক্ষা শুধু একটা পরীক্ষা নয় বরং বহু ছাত্র ছাত্রীদের ডাক্তার হওয়ার স্বপ্নের সর্বপ্রথম ধাপ।
FAQ
NEET 2026 registration কবে থেকে চালু হবে ?
NEET ২০২৬ registration ৮ ফেব্রুয়ারী তারিকে চালু করা হয়েছিল এবং registration ১১ মার্চ ২০২৬ তারিকে বন্ধ হয়ে গিয়েছে।
NEET এর ১৩ টি ভাষা কি কি ?
প্রশ্ন ১৩ টি ভাষায় উপলব্ধ ইংরেজি, হিন্দি, আসামি, বাংলা, গুজরাটি, কানাডা, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল,তেলেগু, উর্দু।
নিট পরীক্ষা কতবার দেওয়া যায় ?
যতবার ইচ্ছা পরীক্ষা দেওয়া যাই কোনো বিধি নিষেধ নেই।
নিট কি বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যায় ?
হ্যা, বাংলা ভাষায় দেয়া যায়।
আরো পড়ুন
ভারতের বৃহত্তম ধান উৎপাদনকারী রাজ্য 2026: সম্পূর্ণ নতুন তালিকা, তথ্য ও বিশ্লেষণ