Taposili Bandhu Scheme 2026: মাসে ₹1000 পেনশন, আবেদন, ও যোগ্যতা

পশ্চিমবঙ্গ সরকারের Taposili Bandhu Scheme (তপসিলি বন্ধু স্কিম) 1 এপ্রিল 2020 সালে চালু করা হয়ে ছিল। এই প্রকল্পের মাধ্যমে তপসিলি জাতিভুক্ত (SC) প্রবীণ নাগরিকদের মাসিক ₹1000 সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো 60 বছর বা তার বেশি বয়সী আর্থিকভাবে পিছিয়েপড়া তপসিলি জাতির মানুষদের নিয়মিত পেনশন দিয়ে সামাজিক সুরুক্ষা প্রদান করা।

Taposili Bandhu Scheme 2026: Benefits

  • যোগ্য সুবিধাভোগীদের মাসিক টাকা পেনশন প্রদান করা হয়।
  • পেনশনের টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে Direct Benefit Transfer-এর মাধ্যমে দেওয়া হয়।

কারা আবেদন করতে পারেন?

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • অবশ্যই তপসিলি জাতি (SC) সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
  • আবেদনকারীর বয়স ৬০ বছর বা তার বেশি হতে হবে।
  • অন্য কোনো সরকারি পেনশনভোগী হওয়া যাবে না।

কীভাবে আবেদন করবেন?

সংশ্লিষ্ট BDO অফিস বা পৌরসভা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

আবেদনটি স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা যাচাই করা হবে।

অনুমোদিত হলে সুবিধাভোগীর নাম তালিকাভুক্ত করা হয়।

ডকুমেন্ট কী কী লাগবে?

আধার কার্ড

ভোটার কার্ড

বয়সের প্রমাণপত্র

তপসিলি জাতি (SC) সার্টিফিকেট

ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক

পাসপোর্ট সাইজ ছবি

Official Source : Government of West Bengal

https://wb.gov.in/index.aspx

সম্পর্কিত আর্টিকেল:

Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY)

Mukhyamantri Swasthya Bima Yojana West Bengal

Yuva Shakti Scheme West Bengal 2026

Leave a Comment