West Bengal Ration Card: AAY, PHH, SPHH, RKSY-I ও RKSY-II—কারা কোন রেশন কার্ডের জন্য যোগ্য?

পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থায় প্রত্যেক পরিবারের জন্য একই ধরনের রেশন কার্ড প্রযোজ্য নয়। AAY, PHH, SPHH, RKSY-I এবং RKSY-II এই বিভিন্ন ধরনের রেশন কার্ডের ভিত্তিতে উপভোক্তারা নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য ও অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। তাই আপনার কাছে কোন ধরনের রেশন কার্ড (West Bengal Ration Card) রয়েছে এবং সেই কার্ডে ঠিক কী কী সুবিধা পাওয়া যায়, তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনেকেই AAY, PHH, SPHH, RKSY-I ও RKSY-II রেশন কার্ডের মধ্যে পার্থক্য এবং কোন কার্ডে কতটা রেশন পাওয়া যায়, তা নিয়ে বিভ্রান্তিতে থাকেন। এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের এই রেশন কার্ডগুলির ধরন, কারা কোন কার্ডের আওতায় পড়েন, কারা কোন রেশন কার্ডের জন্য যোগ্য? কোন Ration Card-এ কতটা খাদ্যশস্য পাওয়া যায় এবং প্রতিটি কার্ডের গুরুত্বপূর্ণ সুবিধাগুলি সহজ ভাষায় বিস্তারিতভাবে তুলে ধরা হল।

পশ্চিমবঙ্গে সাধারণত ৫ ধরণের রেশন কার্ড প্রদান করা হয়। জেনেনিন কোন রেশন কার্ডের কি সুবিধা ও অসুবিধা, কারা যোগ্য, জানেন সম্পূর্ণ তথ্য।

1. AAY Ration Card: Antyodaya Anna Yojana

যোগ্য পরিবার:

অত্যন্ত দরিদ্র ও সবচেয়ে বেশি খাদ্য-সহায়তার প্রয়োজন রয়েছে এমন পরিবারগুলির জন্য এই ক্যাটাগরি।

সুবিধা সমূহ:

  • পরিবারভিত্তিক খাদ্যশস্য পাওয়ার সুবিধা রয়েছে।
  • সরকারি PDS-এর মাধ্যমে চাল ও গম/আটা পাওয়া যায়।
  • সরকারি তথ্য অনুযায়ী AAY পরিবারের জন্য মাসে ১৫ কেজি চাল এবং ১৯ কেজি পুষ্টিগুণ সমৃদ্ধ আটা অথবা ২০ কেজি গম entitlement হিসেবে দেখানো হয়েছে।
  • PDS-এর খাদ্যশস্য বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা রয়েছে; তবে নির্দিষ্ট পণ্য ও বিশেষ বরাদ্দ সময়ভেদে পরিবর্তিত হতে পারে।

সীমাবদ্ধতা:

এই কার্ড সাধারণভাবে সব পরিবারের জন্য নয়; নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে AAY পরিবার নির্বাচন করা হয়।
পরিবারের আর্থিক ও অন্যান্য পরিস্থিতিতে পরিবর্তন হলে যোগ্যতা পুনর্মূল্যায়ন হতে পারে।

2. PHH Ration Card: Priority Household

যোগ্য পরিবার:

অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারের জন্য এই রেশন কার্ড।

সুবিধা সমূহ:

  • PDS-এর মাধ্যমে চাল ও গম/আটা পাওয়ার সুবিধা রয়েছে।
  • পশ্চিমবঙ্গের সরকারি রেশন কার্ড তথ্য অনুযায়ী PHH/SPHH-এর জন্য প্রতি রেশন কার্ডে মাসে ২ কেজি চাল এবং ৩ কেজি গম অথবা ২.৮৫ কেজি পুষ্টিগুণ সমৃদ্ধ আটা পাওয়া যায় ।
  • খাদ্যশস্য বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সীমাবদ্ধতা:

AAY-Ration Card-এর তুলনায় এটি আলাদা ক্যাটাগরি এবং entitlement-ও আলাদা।
যোগ্যতার শর্ত পূরণ না করলে PHH সুবিধা পাওয়া যায় না।

3. SPHH Ration Card: Special Priority Household

যোগ্য পরিবার:

পশ্চিমবঙ্গে SPHH (Special Priority Household) (বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার) রেশন কার্ড অর্থনৈতিকভাবে দুর্বল গোষ্ঠী এবং নির্দিষ্ট শ্রেণীর নাগরিকদের দেওয়া হয়, যাঁদের বিশেষ রাষ্ট্রীয় সহায়তার প্রয়োজন হয় অথবা যাঁরা গুরুতর সামাজিক-অর্থনৈতিক দুর্দশার সম্মুখীন।

সুবিধা সমূহ:

  • SPHH-কে পশ্চিমবঙ্গের PDS ব্যবস্থায় PHH-এর সঙ্গে একই entitlement group হিসেবে যুক্ত করা হয়েছে।
  • অর্থাৎ চাল ও গম/আটা পাওয়ার সুবিধা রয়েছে।
  • খাদ্যশস্য বিনামূল্যে পাওয়ার সুবিধা রয়েছে।

সীমাবদ্ধতা:

এটি সাধারণ রেশন কার্ড নয়; নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে SPHH ক্যাটাগরি নির্ধারিত হয়।
PHH-এর মতোই নির্দিষ্ট PDS entitlement-এর মধ্যে থাকতে হয়।

4. RKSY- I Ration Card: Rajya Khadya Suraksha Yojana

RKSY-I হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি।

যোগ্য পরিবার:

পশ্চিমবঙ্গে RKSY-I রেশন কার্ড রেশন কার্ড সেইসব অর্থনৈতিকভাবে দুর্বল বাসিন্দাদের দেওয়া হয়, যাঁরা কেন্দ্রীয় জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFS) -এর অগ্রাধিকার তালিকার আওতায় সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত নন, কিন্তু বর্ধিত রাজ্য-ভর্তুকিপ্রাপ্ত খাদ্যশস্য পাওয়ার যোগ্য।

সুবিধা সমূহ:

  • সরকারি তথ্য অনুযায়ী RKSY-I কার্ডে চাল ২ কেজি এবং গম ৩ কেজি দেওয়ার entitlement রয়েছে।
  • PDS-এর মাধ্যমে খাদ্যশস্য পাওয়ার সুবিধা রয়েছে।
  • সরকারি PDS ব্যবস্থায় এই খাদ্যশস্য বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সীমাবদ্ধতা:

AAY বা PHH-এর মতো একই Entitlement নয়।
খাদ্যশস্যের পরিমাণ সংশ্লিষ্ট ক্যাটাগরি অনুযায়ী নির্ধারিত হয়।

5. RKSY-II Ration Card: Rajya Khadya Suraksha Yojana-II

যোগ্য পরিবার:

RKSY ব্যবস্থার দ্বিতীয় ক্যাটাগরি হিসেবে RKSY-II কার্ড রয়েছে।

সুবিধা সমূহ:

  • সরকারি রেশন কার্ড তথ্য অনুযায়ী চাল ১ কেজি এবং গম ১ কেজি entitlement রয়েছে।
  • অর্থাৎ এই কার্ড থাকলেও PDS-এর মাধ্যমে খাদ্যশস্য পাওয়ার সুবিধা রয়েছে।

সীমাবদ্ধতা:

RKSY-I-এর তুলনায় খাদ্যশস্যের Entitlement কম।
AAY বা PHH/SPHH-এর মতো বেশি পরিমাণ খাদ্যশস্য পাওয়া যায় না।

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:

RKSY-II Ration Card থেকে RKSY-I Ration Card-এ পরিবর্তন করা যাবে কী?

হ্যাঁ, পরিবর্তন করা যাবে। RKSY 1 রেশন কার্ডের জন্য যোগ্য হলে আবেদন করা যাবে । RKSY 2 থেকে RKSY 1-এ ক্যাটাগরি পরিবর্তনের জন্য ফর্ম ৮-এ আবেদন করতে হয়।

ফর্ম ৮-এ আবেদন করলে কী নিশ্চিতভাবে RKSY 1 Ration Card পাওয়া যাবে?

না, ফর্ম ৮-এর মাধ্যমে আবেদন করলেই যে অনুমোদন পাওয়া যাবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পাওয়ার যোগ্যতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভিন্ন মানদণ্ড নির্ধারণ করেছে।

রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের জন্য আবেদন করার সময় কি কোনো ডকুমেন্ট জমা দিতে হবে?

হ্যাঁ, রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্টগুলি জমা দিতে হবে:

  • সকল সদস্যের আধার কার্ডের কপি
    যদি কোনো সদস্যের বয়স ৫ বছরের কম হয়, তাহলে আধার কার্ডের কপি বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে আবেদনকারীর জন্ম শংসাপত্রের কপি জমা দিতে হবে।
  • সকল সদস্যের Digital Ration Card-এর কপি

Official Source: www.food.wb.gov.in

Related Articles:

WB Ration Card এই ১২টি জিনিস থাকলে রেশন কার্ডে ভর্তুকির খাদ্যশস্য বন্ধ হতে পারে!

Ration Card ekyc: অনলাইনে ekyc কীভাবে করবেন, Status Check, প্রয়োজনীয় Documents, ও সম্পূর্ণ Process

PAN Card Aadhaar Card Link: PAN-এরসঙ্গে Aadhaar Link করবেন কীভাবে?

Aadhaar Card Download কীভাবে করবেন?

West Bengal Pink Card 2026: Free Bus Travel, Online Apply, Eligibility, Documents

Leave a Comment