ভর্তুকিযুক্ত খাদ্যশস্যসহ (Subsidized Food Grains) রেশন কার্ড (WB Ration Card) পাওয়ার ক্ষেত্রে পরিবারের আর্থিক ও জীবনযাত্রার বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। গ্রাম ও শহরাঞ্চলের জন্য বাদ দেওয়ার নিয়ম কিছুটা আলাদা।আপনি এই তালিকায় থাকলে বাতিল হতে পারে আপনার Ration Card.
রেশন কার্ডের মূল উদ্দেশ্য হলো যোগ্য পরিবারকে সরকারি ভুতুর্কিতে খাদ্যশস্য ও অন্যান্য খাদ্য সামগ্রী প্রদান করা এবং নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
WB Ration Card: 5 ধরনের রেশন কার্ড: কোন কার্ডে কী সুবিধা?
| রেশন কার্ড | প্রধান সুবিধা | খাদ্যশস্যের বর্তমান সরকারি Entitlement |
| AAY | সবচেয়ে বেশি খাদ্য-সহায়তা | ১৫ কেজি চাল + ১৯ কেজি আটা/ ২০ কেজি গম প্রতি পরিবার |
| PHH | অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার | ২ কেজি চাল + ২.৮৫ কেজি আটা / ৩ কেজি গম প্রতি কার্ড |
| SPHH | বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার | PHH-এর সঙ্গে একই group |
| RKSY-I | PDS খাদ্যশস্য | ২ কেজি চাল + ৩ কেজি গম |
| RKSY-II | PDS খাদ্যশস্য | ১ কেজি চাল + ১ কেজি গম |
ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সহ রেশন WB Ration Card-এর ক্ষেত্রে সরকারি নিয়ম ও যোগ্যতার শর্ত রয়েছে, কোন কোন পরিবার এর আওতার বাইরে আছেন
গ্রামাঞ্চলে বসবাসকারী এমন পরিবার, যারা ভর্তুকিযুক্ত রেশন কার্ডের আওতাভুক্ত নন
নিচের যেকোনো একটি শর্ত পূরণ করলে গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবার ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের জন্য অযোগ্য হতে পারে—
- পরিবারের কাছে রেজিস্ট্রেশন প্রয়োজন এমন মোটরচালিত দুই, তিন বা চার চাকার যানবাহন অথবা মাছ ধরার নৌকা থাকলে।
- ট্রাক্টর, হারভেস্টার বা অন্যান্য যান্ত্রিক কৃষি সরঞ্জাম থাকলে।
- ₹৫০,০০০ বা তার বেশি ঋণসীমার Kisan Credit Card (KCC) থাকলে।
- পরিবারের কোনো সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মী, PSU, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্বশাসিত সংস্থা বা স্থানীয় সংস্থায় কর্মরত হলে।
- পরিবারের কোনো সরকারি নথিভুক্ত অ-কৃষি ব্যবসা বা প্রতিষ্ঠান থাকলে।
- পরিবারের কোনো সদস্যের মাসিক আয় ₹১৫,০০০-এর বেশি হলে।
- পরিবারের কোনো সদস্য Income Tax বা Professional Tax প্রদান করলে।
- পরিবারের ৩টি বা তার বেশি পাকা ঘর থাকলে এবং প্রতিটি ঘরের দেওয়াল ও ছাদ পাকা হলে।
- পরিবারের কাছে ফ্রিজ থাকলে।
- পরিবারের কাছে ল্যান্ডলাইন ফোন থাকলে।
- পরিবারের ২.৫ একর বা তার বেশি সেচযুক্ত জমি এবং অন্তত একটি সেচের সরঞ্জাম থাকলে।
- পরিবারের ৫ একর বা তার বেশি জমি, যা বছরে দুই বা তার বেশি মরশুমে সেচের মাধ্যমে চাষ করা হয়, থাকলে।
শহরাঞ্চলে বসবাসকারী এমন পরিবার, যারা ভর্তুকিযুক্ত রেশন কার্ডের আওতাভুক্ত নন।
নিচের যেকোনো একটি শর্ত পূরণ করলে শহরাঞ্চলে পরিবার ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের জন্য অযোগ্য হতে পারে—
1. পরিবারের ৩টি বা তার বেশি পাকা ঘর থাকলে, যেখানে পাকা দেওয়াল ও পাকা ছাদ রয়েছে।
2. পরিবারের কাছে নিচের যেকোনো একটি জিনিস থাকলে:
- চার চাকার মোটরচালিত গাড়ি
- AC
- ইন্টারনেট সুবিধাসহ কম্পিউটার বা ল্যাপটপ
3. নিচের তালিকা থেকে একটির বেশি জিনিস থাকলে:
- ফ্রিজ
- ল্যান্ডলাইন ফোন
- ওয়াশিং মেশিন
- দুই চাকার গাড়ি
4. পরিবারের কোনো সদস্য Income Tax বা Professional Tax দিলে।
5. পরিবারের কোনো সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, Statutory বা Autonomous Body-তে Gazetted বা Non-Gazetted কর্মী হলে।
উপরের তালিকায় উল্লেখ করা কোনো একটি শর্ত আপনার পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য হলে, ভর্তুকিযুক্ত খাদ্যশস্যসহ রেশন কার্ড WB Ration card with subsidized food grains পাওয়ার বিবেচনার তালিকা থেকে পরিবারটি স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়তে পারে।
Official Source: www.food.wb.gov.in
আরও পড়ুন:
Ration Card ekyc: অনলাইনে ekyc কীভাবে করবেন, Status Check, প্রয়োজনীয় Documents, ও সম্পূর্ণ Process
Aadhaar Card Download কীভাবে করবেন?
PAN Card Aadhaar Card Link: PAN-এরসঙ্গে Aadhaar Link করবেন কীভাবে?