পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা Rajya Khadya Suraksha Yojana একটি খাদ্য সুরক্ষা প্রকল্প, অর্থনৈতিক ভাবে দুর্বল জনগোষ্ঠীকে বিনামূল্যে চাল ও গম সরবরাহ করা হয়। এই প্রকল্পের লক্ষ হলো পশ্চিমবঙ্গের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলির জন্য অত্যাবশ্যকীয় খাদ্য শস্যের ক্রয়ক্ষমতা ও সহজলভ্যতা নিশ্চিত করা।
Rajya Khadya Suraksha Yojana Benefits: সুবিধাগুলি
রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গের যোগ্য উপভোক্তারা কম দামে এবং সরকারি নিয়ম অনুযায়ী ভুতুর্কিযুক্ত মূল্যে খাদ্যশস্য পাওয়ার সুযোগ পান। এই যোজনার প্রধান সুবিধাগুলি হলো:
কম দামে খাদ্যশস্য: যোগ্য রেশন কার্ডধারীরা সরকারি নিয়ম অনুযায়ী ভুতুর্কিযুক্ত মূল্যে চাল ও গম বা আটা পাওয়ার সুযোগ পান।
খাদ্য নিরাপত্তা: আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির খাদ্যের চাহিদা পূরণে এই যোজনা সাহায্য করে।
পরিবারের খরচ কমানো: কম দামে রেশন পাওয়ার ফলে পরিবারের দৈননিন্দন খাবারের খরচ কিছুটা কমে।
নিয়মিত রেশন পাওয়ার সুযোগ: নির্ধারিত নিয়ম ও বরাদ্দ অনুযায়ী উপভোক্তারা রেশন দোকান থেকে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেন।
দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সহায়তা: যে সব পরিবারের বাজার থেকে খাদ্যশস্য কেনার সামর্থ্য সীমিত, তাদের খাদ্যের চাহিদা মেটাতে এই প্রকল্প গুরুত্বপূণ ভূমিকা পালন করে।
মনে রাখবেন রেশন কার্ডের বিভাগ – RKSY I ও RKSY II অনুযায়ী খাদ্যশস্যের পরিমান, ধরণ, এবং মূল্য আলাদা হতে পারে। তাই বর্তমান সরকারি নিয়ম অনুযায়ী প্রাপ্য সুবিধা যাচাই করে নেওয়া উচিত।
RKSY Category:
পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার মধ্যে দুই Category আছে:
1. Category : RKSY I (বেশি ঝুঁকিপূর্ণ পরিবার)
2. Category : RKSY II (তুলনামূলক ভাবে সচ্ছল পরিবার)
RKSY I : প্রতি মাসে জনপ্রতি 5 কেজি চাল।
RKSY II : প্রতি মাসে জনপ্রতি 2 কেজি চাল।
কারা আবেদন করতে পারেন?
- পচিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে।
- সরকারি কর্মচারী হওয়া যাবে না।
- উচ্চ আয় এবং উল্লেখযোগ্য সম্পদ যেমন গাড়ি, বড় জমি, আয়কর দেন এমন পরিবারগুলি যোগ্য নয়।
- ভূমিহীন শ্রমিক, তফসিলি জাতি, উপজাতি পরিবার এবং অন্যান্য বঞ্চিত শ্রেণীর মতো দুর্বল গোষ্ঠীগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে।
পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অনলাইন আবেদন পদ্ধতি
Rajya Khadya Suraksha Yojana-য় আবেদনের জন্য WBPDS অফিসিয়াল পোর্টাল (https://food.wb.gov.in) ভিসিট করে অনলাইনে নতুন আবেদন করা যায়। আবেদন জমা করার পরে কর্তৃপক্ষ আপনার যোগ্যতা যাচাই করবে। আবেদন অনুমোদিত হলে নিয়ম অনুযায়ী রেশন কার্ড পাওয়া যাবে। এবং যার মাধ্যমে নির্ধারিত খাদ্যশস্যের সুবিধা নিতে পারবেন। মনে রাখা দরকার যে অনলাইনে আবেদন করার জন্য আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতামূলক।
পুরো পরিবারের রেশন কার্ডের আবেদনের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন?
পুরো পরিবারের রেশন কার্ডের আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলি জমা করতে হবে:
আধার কার্ড
ভোটার কার্ড
৫ বছরের কম বয়সী সদস্যের জন্ম সার্টিফিকেট (যদি আধার কার্ড না থাকে)
RKSY II থেকে RKSY I Category পরিবর্তন কীভাবে করবেন?
Rajya Khadya Suraksha Yojana অন্তর্গত আপনার কাছে RKSY II রেশন কার্ড থাকলে RKSY I কার্ডের যোগ্য হলে, রেশন কার্ডের Category পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন। এর জন্য Form 8 পূরণ করে আবেদন জমা করতে হবে।এছাড়া Form 8 ডাউনলোড অথবা সংগ্রহ করে অফলাইনে ও আবেদন জমা করা যায়।
রেশন কার্ডের বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আলাদা আলাদা ফর্ম রয়েছে। কোন পরিষেবার জন্য কোন ফর্ম প্রয়োজন, তা নিচের তালিকায় দেওয়া হলো।
Form 3: পরিবারের সম্পূর্ণ সদস্যের নাম অন্তর্ভুক্ত করার জন্য।
Form 4: বাদ পড়া পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করার জন্য আবেদন ।
Form 5: নাম এবং ঠিকানার বানান সংশোধনের মতো ব্যাক্তিগত বিবরণ পরিবর্তনের জন্য আবেদন।
Form 6: রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন ।
Form 7: রেশন কার্ড Surrender করার জন্য।
Form 8: RKSY II এবং General Card থেকে RKSY I কার্ডে Category পরিবর্তনের আবেদন।
Form 10: সাধারণ এবং ভুতুর্কিবিহীন (General and/or non-subsidized) কার্ডের জন্য আবেদন।
Form 13: আংশিক পরিবারের রেশন দোকান বা কেরোসিন তেলের দোকান পরিবর্তনের আবেদনপত্র।
Form 14: নতুন পরিবারে স্থানান্তরের জন্য একজন ব্যাক্তির আবেদন।
যোগাযোগ:
Department of Food & Supplies Government of West Bengal, New Khadya Bhaban 11A, Mirza Ghalib Street, Kolkata – 700087, West Bengal Toll Free – 18003455505 / 1967
Official Website : https://food.wb.gov.in/
সম্পর্কিত আর্টিকেল:
West Bengal Ration Card: AAY, PHH, SPHH, RKSY-I ও RKSY-II—কারা কোন রেশন কার্ডের জন্য যোগ্য?
Ration Card ekyc: অনলাইনে ekyc কীভাবে করবেন, Status Check, প্রয়োজনীয় Documents, ও সম্পূর্ণ Process
WB Ration Card এই ১২টি জিনিস থাকলে রেশন কার্ডে ভর্তুকির খাদ্যশস্য বন্ধ হতে পারে!